শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আত্মসমর্পণের পর ২২ আসামির জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর ঘটনার মামলায় মসজিদ কমিটির ২২ সদস্য আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।

আজ রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টনের আদালতে ২২ আসামি আত্নসমর্পণ করলে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত সব আসামির একমাসের জামিন মঞ্জুর করেন। মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ২৯ জনকে আসামি করে গত ৩১শে ডিসেম্বর অভিযোগপত্র দেয় সিআইডি।

এদের মধ্যে ২৬ জনই মসজিদ কমিটির সদস্য, বাকি তিনজন ডিপিডিসির মিটার রিডার ও ইলেক্ট্রিশিয়ান। অভিযোগপত্রে ২৫ জনকে পলাতক ও চার জনকে গ্রেপ্তার দেখানো হয়। আগামী ২৭ জানুয়ারি অভিযোগপত্রের শুনানি হবে।

গত ৪ঠা সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৭ জন মুসল্লি ও একজন পথচারী অগ্নিদদ্ধ হন। পরে হাসপাতালে মারা যান ৩৪জন।

ঘটনার ৫ দিন পর ১০ই সেপ্টেম্বর মামলাটি তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। তদন্ত শেষে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মিয়াসহ মোট ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ