শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

স্বাধীনতার ৫০ বছর পরও ভোট চুরি করে নিয়ে যায়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার ৫০ বছর পরও ভোট চুরি করে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের রামনগর মাঠে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভায় বিএনপি মহাসচিব একথা বলেন।

ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা ভোট দিতে পারি না, ভোট চুরি করে নিয়ে যায়। দেশে এখন গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই, তবুও বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে।

তিনি বলেন, মহামারি করোনার টিকা যখন সব দেশে দেওয়া হচ্ছে, তখন বাংলাদেশে এটি নিয়ে ব্যবসা করা হচ্ছে এবং ব্যবসা করছে আওয়ামী লীগের লোকেরাই। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার ভোট নিয়ে সমালোচনার কথাও এই প্রচারণা সভায় তুলে ধরেন।

পৌর নির্বাচনের প্রথম প্রচারণা সভা বৃহস্পতিবার বিকেল ৪টায় দিনাজপুর শহরের রামনগরে ও পরে স্টেশন রোডে অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় ধাপে দিনাজপুর পৌরসভা আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

-এটি