শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সিরাজুল আলম খানকে ঢামেকে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হবে।

বুধবার রাত ৮টার দিকে প্রথমে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সেখান তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

ঢামেক হাসপাতালের নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হানিফ টাবলু জানান, উনি (সিরাজুল ইসলাম খান) হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় এইচডিইউতে চিকিৎসাধীন আছেন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। গত তিনদিন যাবত ওনার ঘুম আসছিল না। তবে উনি এখন ভালো আছেন। গত রাতে হাসপাতাল আসার পর উনি ঘুমিয়েছেন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সিরাজুল ইসলাম খান চিকিৎসাধীন আছেন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। বোর্ডের নির্দেশনায় ওনার চিকিৎসা চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ