শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কক্সবাজারের নবাগত ডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মুহা. মামুনুর রশিদ।

জেলা প্রশাসনের কাজের পরিধি বেশি, সেক্ষেত্রে কাজ করাও চ্যালেঞ্জের। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সাংবাদিকসহ প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময়কালে ডিসি এ আশাবাদ ব্যক্ত করেন।

মামুনুর রশিদ বলেন, আপনাদের (সাংবাদিক) প্রয়োজনে যখনই দরকার আমাকে ফোন দেবেন, যা জানার জেনে নেবেন। কিন্তু ভুল তথ্য দেবেন না। তথ্যের প্রয়োজনে সংবাদিকরা যখনই আমাকে ফোন দেবেন, আমি যতই ব্যস্ত থাকি না কেন, সাড়া দেওয়ার চেষ্টা করবো।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহা. শাজাহান আলির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, দীপক শর্মা দীপু ও রাশেদুল মজিদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ