শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাগেরহাটে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সুপারিবাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত শহিদুল ইসলাম উপজেলার হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি নাজিরপুর উপজেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে একই এলাকার বাসিন্দা সুধারানী মজুমদার তার বাড়িসংলগ্ন আলমগীর হাওলাদারের বাগানে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার ওসি মুহা. মনিরুল ইসলাম মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করে বলেন, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়না তদন্ত করানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ