শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১৮ ঘণ্টা পরই ছাড়া পেলেন পুলিশ পেটানো আ. লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক পুলিশ কনস্টেবলকে মারপিট ও অপহরণচেষ্টার অভিযোগে আটকের ১৮ ঘণ্টা পর ছাড়া পেয়েছেন মাহমুদ হাসান বিপু। তিনি যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ মঙ্গলবার বিকালে থানা থেকে ছাড়া পান বিপু।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, সোমবার রাতের ওই ঘটনায় আইন ভঙ্গ হওয়ায় বিপুসহ ৪ জনকে আটক করা হয়। সরাসরি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, সাদা পোশাকে থাকা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল ইমরান সোমবার রাতে পুরাতন কসবার শহীদ মিনারে বসে এক নারীর সঙ্গে গল্প করছিলেন। এ সময় তার ওপর চড়াও হন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। একপর্যায়ে ইমরানকে ধরে স্থানীয় আবু নাসের ক্লাবে নিয়ে মারধর করেন তারা। খবর পেয়ে সেখানে গিয়ে বিপুসহ ৪ জনকে আটক করে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়।

বিপু ছাড়া পাওয়ার পর আজ বিকালে তাকে নিয়ে শহরে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সভাও করেন তারা।

এদিকে, ঘটনার পর পুলিশ সদস্যরা জেলা ও শহর আওয়ামী লীগ-যুবলীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় নেতাদের বাড়িতে গিয়ে পুলিশ সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও জানানো হয়।

তবে এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে উড়িয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ