শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাঙ্গামাটিতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটিতে পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এর নিচে চাপা পড়ে মারা গেছেন তিন ব্যক্তি।

মঙ্গলবার সকালে কুতুকছড়ি এলাকায় অবস্থিত ওই বেইলি ব্রিজটি ভেঙে পড়ার পর খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এমনিতেই কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল ওই বেইলি ব্রিজটি। আজ সকালে পাথরবোঝাই ট্রাকটি ব্রিজে ওঠার পরপরই সেটি ভেঙে ট্রাকসহ নিচে পড়ে যায়।

পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়া হলে তারা এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন। তিনি জানিয়েছেন, স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ