শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঝিনাইদহ ও মাগুরায় ‘খতমে নবুওয়াত মারকায’ এর শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: ঝিনাইদহ ও মাগুরায় শীতে কাতর অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলো খতমে নবুওয়ত মারকায।

রোববার (১০জানুয়ারি) ঝিনাইদহ শহরতলীর হলিধানি আলিম মাদরাসা মাঠে ও সোমবার (১১জানুয়ারি) মাগুরা জেলার শালিখা থানাধীন ধনেশ্বরগাতী ইউনিয়নের ধাপুয়া পাড়ায় অনুষ্ঠিত হয় কম্বল বিতরণের এ কার্যক্রম। এতে খতমে নবুওয়াত মারকায ঝিনাইদহ শাখার নিযুক্ত দাঈদের সঙ্গে নিয়ে প্রায় দেড়শতাধিক কম্বল বিতরণ করে খতমে নবুওয়াত মারকায ঢাকা প্রতিনীধি।

হলিধানী আলিয়া মাদরাসা মাঠে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন হলিধানী আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আতিয়ার রহমান, খতমে নবুয়ত মারকায ঢাকার দাঈ মুফতী মুমিনুল হক চৌধুরী, নাদিয়াতুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, খতমে নবুয়ত মারকায ঝিনাইদহ শাখার দাঈ মাওলানা নবীর হোসাইন ও ধাপুয়া পাড়া মসজিদের ইমাম মাওলানা তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

No description available.

প্রসঙ্গত, ফেরাকে বাতেলা ও অমুসলিমদের মাঝে বুদ্ধিবৃত্তিক কর্মপদ্ধতির মাধ্যমে দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ করে আসছে খতমে নবুওয়াত মারকায বাংলাদেশ। দাওয়াতের কাজের মিশন নিয়ে পুরো বাংলাদেশ তারা সফর করে বেড়াচ্ছেন, মেহনতকে আরো জোরদার করতে খতমে নবুওয়াত মারকায ইতোমধ্যে পঞ্চগড় ও ঝিনাইদহে দু’টি আঞ্চলিক মারকায প্রতিষ্ঠা করেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ