শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চাল চুরির মামলায় পীরগঞ্জ আওয়ামী লীগ নেতা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাল চুরির মামলায় রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাতালবাজার থেকে র‌্যাব ১৩-এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। র‌্যাব সদস্যরা সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মণ্ডলকে থানায় সোপর্দ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার (১০ টাকা মূল্যের চাল) মনোয়ার হোসেন মণ্ডল। তার ছেলে ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন বাবার ব্যবসা পরিচালনা করেন।

গত বছরের ৭ এপ্রিল রাতে ভেন্ডাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ওই ডিলারের গুদামঘরের সামনে থেকে ৯০ বস্তা চাল ট্রলিতে করে পাচার হচ্ছিল।

ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ গুর্জিপাড়া কলেজের সামনে থেকে ট্রলিচালক ইসমাইল (৩০), হেলপার রিয়াদ (১৮) ও শ্রমিক জাহাঙ্গীর আলমকে (২৩) চালসহ ট্রলি আটকের পর মামলা করে। মামলাটি তদন্তে ওই আ’লীগ নেতা চাল চুরিতে সম্পৃক্ত থাকায় তাকে চার্জশিটে আসামি করা হয়।

মামলায় ওয়ারেন্ট হলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব ১৩-এর একটি অভিযানিক দল উপজেলার ভেন্ডাবাড়ি এলাকার চাতালবাজার থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে রংপুর র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়। পরে বিকালে তাকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। ভেন্ডাবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুর ইসলাম মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, চাল চুরি মামলায় মঞ্জুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ