মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সাবধান মা! আপনার শিশুকে নীরব ঘাতক স্মার্ট ফোন থেকে বাঁচান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হাসান।।

রোজিনা বেগম। একটি সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষিকা৷ প্রতিদিন সকালেই ছুটতে হয় স্কুলে। তার দুই বছর বয়সী বাচ্চাটা প্রতিদিনই মা যাওয়ার সময় সাথে যেতে কান্না জুড়ে দেয়৷ তো কী আর করা! যাওয়ার সময় সে তার বাচ্চার হাতে একটি স্মার্ট ফোন তুলে দিতেন। বাচ্চা সে ফোনের ভিডিও দেখে শান্ত হতো। রোজিনা বেগম মনে করলেন, বাচ্চাকে শান্ত করার জন্য এটা একটি ভাল পদ্ধতি। এরপর নিজেই বাচ্চার জন্য একটি ট্যাব কিনে আনলেন। বাচ্চা এখন দিন রাত সেই ট্যাবে ভিডিও দেখে৷ ঘুমুতে গেলেও ট্যাব, খেতে গেলেও ট্যাব। ট্যাবেই যেন তার নিত্য সঙ্গী।

খালেদা বেগমের দু'টি জমজ সন্তান। ওরা উভয়েই খুব দুষ্টু৷ একেবারেই খেতে চায়না। খাওয়াতে বসালেই নানা বায়না। প্রতিবেশীদের দেখা দেখি খালেদা বেগম খাওয়ানোর সময় বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে দিলেন৷ তারা ইউটিউবে কার্টুন দেখতে দেখতে খায়। খালেদা বেগম নিশ্চিন্ত হলেন- যাই হোক, বিনা ঝামেলায় বাচ্চারা এখন পেটপুরে খায়।

জামিলা ভাবী খুব খুশী। প্রতিবেশি ভাবীদের সঙ্গে গল্প করে বলেন, আমার ছেলেটা মোবাইলে খুব পাকা। নিজে নিজে ইন্টারনেট থেকে নানা ধরনের অ্যাপস ডাউনলোড করা, এটা ওটা বের করা সব পারে। ভাবীরা উৎসাহ দেয়- বাহ! মেধাবী ছেলে আপনার। জামিলা ভাবী আত্মতৃপ্তিতে ভোগেন।

এভাবেই আমাদের বাবা-মায়েরা সন্তানকে শান্ত রাখতে তাদের হাতে তুলে দিচ্ছেন নানা ধরণের স্মার্ট ফোন৷ এতে একদিকে যেমন বাবা মায়েরা নিশ্চিন্ত হচ্ছে অন্যদিকে তেমনি তারা এটাকে আভিজাত্যের অংশ মনে করছে।

অথচ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্মার্টফোনের টাচস্ক্রিন ব্যবহার মারাত্মক প্রভাব ফেলতে পারে আপনার শিশুর ওপর। এমনকি, ভবিষ্যতে তার পেন বা পেনসিল ধরতেও সমস্যা হতে পারে। অক্ষম হয়ে যেতে পারে আঙুলও।

নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. প্রাণ গোলাপ দত্ত জানান, মোবাইল ফোন শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মোবাইল ফোন থেকে নির্গত রশ্মি শিশুদের দৃষ্টিশক্তির ভীষণ ক্ষতি করে। যেসব শিশু দৈনিক পাঁচ-ছয় ঘন্টা মোবাইল ফোনে ভিডিও গেম খেলে, খুব অল্প বয়সে তারা চোখের সমস্যায় পড়বে।

ডা. প্রাণ গোপাল দত্ত দাবি করেন, সেদিন খুব বেশী দূরে নয় যেদিন মোবাইল ফোনকে সিগারেটের চেয়ে বেশি ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হবে।

লেখক: মুখপাত্র, কুমিল্লা জেলা যুব উলামা পরিষদ, কুমিল্লা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ