শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিরাজগঞ্জে সড়কে ঝরলো দুই বৃদ্ধার প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সকালে পৌর এলাকার পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার পাড়কোলা গ্রামের আনিছের স্ত্রী সালেকা বেগম (৬০) ও চান্দু মিয়ার স্ত্রী কাজলী খাতুন (৬০)। এছাড়াও আহত হয়েছেন মৃত আনিছের ছেলে আনছার (৩৮) ও হাফিজুল ইসলামের স্ত্রী মোছা. মুক্তা খাতুন (২৫)। তারা একই গ্রামের বাসিন্দা।

শাহজাদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, পারকোলা গুচ্ছগ্রাম থেকে যাত্রী নিয়ে শাহজাদপুরে আসছিল ব্যাটারিচালিত একটি অটোভ্যান। পারকোলা এলাকায় পৌঁছালে পেছন থেকে পিকআপ এসে ধাক্কা দিলে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ