শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জুয়া খেলায় রাজশাহীর ৯ পুলিশ সদস্য বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুয়া খেলতে গিয়ে ৯ পুলিশ সদস্যকে আটক করেছে রাজশাহী শহরস্থ বোয়ালিয়া থানা পুলিশ।

বুধবার গভীর রাতে পুলিশ লাইনের ৯ জন পুলিশ সদস্য রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে জুয়া খেলছেন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। এঘটনায় তাদের সবাইকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জুয়া খেলায় অংশ নিয়ে বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম। এদের মধ্য ছয় জন নগর পুলিশের সদস্য। অপর তিনজন জেলা পুলিশের সদস্য।

এছাড়াও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া থানার এএসআই বকুল হোসেন এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে বরখাস্ত করা হয়েছে।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে আটককৃত সবাই পুলিশ সদস্য জানা যায়। তারা সেখানে খাওয়া দাওয়া ও তাস খেলার আয়োজন করেছিলো। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ