শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ওসমানীনগরে ইয়ূথ ওলামা ফোরামের দুইশতাধিক শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ইয়ূথ ওলামা ফোরামের পক্ষ থেকে ২৩০ জন শীতার্ত গরীব-অসহায়দের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কম্বল বিতরণ করা হয়। সংস্থার দায়িত্বশীলরা পিকআপ ভ্যান নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামে পূর্বনির্ধারিত স্থানে গিয়ে অসহায় মানুষদের হাতে এসব কম্বল তুলে দেন।

এসময় ইউনিয়নের হিন্দু হতদরিদ্র পরিবারসহ ইউনিয়ের গলমুকাপন দারুসসুন্নাহ মাদরাসা, শেরপুর মাদরাসা, বড় হাজীপুর মহিলা মাদরাসা ও বল্লভপুর মাদরাসার অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝেও কিছু কম্বল বিতরন করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- ফোরামের সদস্য হাফেজ মাওলানা শাহ মাহবুব আলম, মাওলানা আব্দুল বাতিন, মাওলানা শামীম আলম , মাওলানা লুৎফুর রহমান জুনাইদ, মাওলানা সাইফুদ্দীন মাজমুন, মাওলানা সাইফুল আলম, মাওলানা মঈনুল ইসলাম মশকুর, মাওলানা মিনহাজ উদ্দিন মিলাদ, মাওলানা জাবির আহমদ, মাওলানা রশিদ আলী, মৌলভী আহবাব আহমদ, মোজাক্কির আহমদ নাজু, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা ফজলুর রহমান প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ