শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফটিকছড়িতে মাদরাসায় হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারস্থ দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রসায় সশস্ত্র হামলার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা মুহাম্মদ হাসান ওরফে পাঠান হাসান (৩৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর একটি টিম।

বুধবার রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শোলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল সেট ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করে। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করে র‌্যাব। গ্রেফতারকৃত হাসান উপজেলার পাঠান পাড়ার মৃত নুরুচ্ছাফার ছেলে।

উল্লেখ্য, ৪জানুয়ারি দুপুরে দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রসা নির্মাণকে কেন্দ্র করে যুবলীগ নেতা হাসানের নেতৃত্বে ঐ মাদ্রাসায় সাঙ্গ-পাঙ্গ নিয়ে হামলা চালায়। এতে ৫জন গুলিবিদ্ধসহ ৯জন আহত হয়। রাতে মাদ্রাসার পরিচালক মুফতি মুনির আহমদ বাদী হয়ে হাসানকে প্রধান ও ২০/২২ অজ্ঞাত আসামী করে ফটিকছড়ি থানায় মামলা করে ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসায় হামলার ঘটনায় প্রধান আসামি হাসানকে র‌্যাব গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে। গ্রেফতারকৃতকে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ