শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আলীকদম ফয়জুল উলুম মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান,
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান পার্বত্য জনপদ আলীকদম উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আজিজিয়া ফয়জুল উলম মাদরাসার প্রধান পরিচালক মাওলানা শামসুল হুদা ছিদ্দিকী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় সার্জিস্কোপ হাসপাতাল চট্টগ্রাম ইউনিট ২-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানদের রেখে যান।

মাদরাসা সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর এ মাদরাসার বার্ষিক সভা চলাকালীন সময় ব্রেইন স্ট্রোক করেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সার্জিস্কোপ হাসপাতাল চট্টগ্রাম ইউনিট ২-এ নেয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় সেখানই শেষ নিঃশ্বাস করেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

হাজারো ভক্তকুলের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে নিজ প্রতিষ্ঠানের আঙ্গিনায় চির নিদ্রায় শায়িত হন তিনি। তার মৃত্যুতে পরিবার পরিজনসহ পুরো আলীকদম উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে তার মৃত্যুতে আলীকদম উপজেলা চেয়ারম্যান, আলেম সমাজ ও জনপ্রতিনিধিসহ ধর্মপ্রিয় উর্দ্ধতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাও. শামসুল হুদা ছিদ্দিকী একজন সদা হাসোজ্জ্বল-প্রাণোচ্ছল মানুষ ছিলেন। উপজেলায় হাজারো হৃদয়ে কোরআন-হাদীসের আলো প্রজ্জ্বলিত কর্মজীবনের পুরো সময় ধরে তিনি কোরআন-সুন্নাহর আলো বিকিরণ করে প্রাণোৎসর্গ করেছেন। দীর্ঘ দেড়যুগের বেশি সময় ধরে হাজারো এতিম শিশু প্রতি পালনের গুরুদায়িত্ব নিয়েছিলেন এই আলেম। আপাদমস্তক একজন ধর্মজ্ঞানশিক্ষানুরাগী মানুষের প্রতিবিম্ব ছিলেন মাওলানা শামসুল হুদা সিদ্দিকী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ