সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

আলনূর কালচারাল সেন্টার কাতারের নবনির্বাচিত পরিচালনা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

কাতারের রাজধানীর দোহা জাদিদ আল জামান হোটেলে ৪ জানুয়ারি আল নূর কালচারাল সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। জানা গেছে, অচিরেই পৃষ্ঠপোষক পরিষদ ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করার কথা রয়েছে।

মহাপরিচালক শোয়েব কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন প্রকৌশলী মনিরুল হক। এসময় বার্ষিক প্রতিবেদন পেশ করেন নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। তিনি কাতার শাখার বার্ষিক কার্যক্রম ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শাখার বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান পেশ করেন।

সভায় বক্তব্য রাখেন গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, সংস্কৃতি বিভাগের পরিচালক প্রকৌশলী আবু রায়হান,গণসংযোগ বিভাগের পরিচালক প্রকৌশলী আলিমুদ্দিন,শিক্ষা বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক আবুশামা,সমাজকল্যাণ বিভাগের
সহযোগী পরিচালক প্রকৌশলী জাহেদুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা বিভাগের সহযোগী পরিচালক মাওলানা এনামুল হক ও সদস্য প্রকৌশলী ওয়ালিদ ভুঁইয়া, প্রোগ্রাম ম্যানেজার মাওলানা নুরুল আমিনসহ বিভিন্ন বিভাগের সহযোগী ও সহকারী পরিচালক ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষাবিভাগের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোহাম্মদ লোকমান দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন। নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নবনির্বাচিত পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের পরিচয়- মহাপরিচালক: প্রকৌশলী শোয়েব কাসেম, নির্বাহী পরিচালক :মাওলানা ইউসুফ নূর
প্রোগ্রাম ম্যানেজার: মাওলানা নুরুল আমিন, দপ্তর সম্পাদক:জিয়াউদ্দিন ফাহাদ, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ, পরিচালক:মাওলানা মুস্তাফিজুর রহমান, সহযোগী পরিচালক: অধ্যাপক আবুশামা, সহকারী পরিচালক: প্রকৌশলী বুলবুল আহমেদ।

সংস্কৃতি বিভাগ- পরিচালক: প্রকৌশলী আবু রায়হান, সহযোগী পরিচালক: মতিউর রহমান, সহকারী পরিচালক:মাওলানা জসিমউদ্দিন মাশরুফ

গবেষণা ও প্রকাশনা-পরিচালক: অধ্যাপক এ.কে.এম.আমিনুল হক, সহযোগী পরিচালক: মাওলানা এনামুল হক, সহকারী পরিচালক:মাওলানা আবু তালেব।

সমাজকল্যাণ বিভাগ, পরিচালক: পেয়ার মুহাম্মদ, সহযোগীপরিচালক: প্রকৌশলী জাহেদুল ইসলাম, সহকারী পরিচালক: মাওলানা গোলাম রব্বানি

গণসংযোগ বিভাগ- পরিচালক: প্রকৌশলী আলিমুদ্দিন, সহযোগী পরিচালক: প্রকৌশলী মনিরুল হক, সহকারী পরিচালক: নূরুর রহমান মুস্তাকিম।

অর্থ বিভাগ, পরিচালক: সালেহ নূরুন্নবী, সহযোগী পরিচালক: শাকিল ইফতেখার, সহকারী পরিচালক: আব্দুল কাইয়ূম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ