শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাঁকে যেভাবে পেয়েছি  উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা

পুলিশের ১৫ ডিআইজির বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

১৫ জনের মধ্যে পুলিশ টেলিকমের ডিআইজি মোর্শেদুল আনোয়ারকে ডিআইজি টুরিস্ট পুলিশ ইউনিট, পুলিশ সদর দফতরের ডিআইজি (টিআর) বশির আহম্মদকে ডিআইজি পুলিশ টেলিকম, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হাবিবুর রহমানকে সিআইডির ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এসএম আক্তারুজ্জামানকে বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আমেনা বেগমকে এসবির ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হায়দার আলী খানকে পুলিশ সদর দফতরের ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুল ইসলামকে এসবির ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আজাদ মিয়াকে এপিবিএনে ডিআইজি, পদোন্নতিপ্রাপ্ত মো. মাহবুবুর রহমান ভুইয়াকে পুলিশ সদর দফতরের ডিআইজি, পদোন্নতিপ্রাপ্ত আতিকা ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি, পদোন্নতিপ্রাপ্ত মো. রুহুল আমিনকে পুলিশ সদর দফতরে ডিআইজি।

পদোন্নতিপ্রাপ্ত বাসুদেব বনিককে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিআইডির ডিআইজি (চলতি দায়িত্বে) মো. শাহ আলমকে রেলওয়ের পুলিশের ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মো. মুনিবুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্বে) ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামানকে এসবির ডিআইজি (চলতি দায়িত্বে) পদে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ