শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পঞ্চগড়ে খতমে নবুওয়াত মারকায এর কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: পঞ্চগড়ে শীতে কাতর অসহায় মানুষের মাঝে আবারো কম্বল বিতরণ করলো খতমে নবুওয়ত মারকায পঞ্চগড় শাখা।

গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) নগরীর ইমা শপিং সেন্টার ৩য় তলায় খতমে নবুওয়ত মারকায পঞ্চগড় শাখায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। গরিব-দুঃখীর শীত নিবারণে  এতে প্রায় পাঁচশতাধিক কম্বল বিতরণ করে খতমে নবুওয়াত মারকায।

ইমাম-উলামা জনকল্যাণ পরিষদ ঢাকা-এর অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন খতমে নবুওত মারকায ঢাকা এর ফাউন্ডার ডিরেক্টর, বনশ্রী জামে মসজিদের খতিব মুফতি শুয়াইব ইবরাহীম, কাঠাল বাগান বাইতুল মাওলা জামে মসজিদের ইমাম মুফতী মোহাম্মদ আতাউল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন হাতিরপুল পুকুরপার জামে মসজীদের খতিব মুফতি তানঈম হাসান মাহমুদী, মোতালেব প্লাজা মসজিদের খতিব মুফতি মাকবুল আহমাদ, ঢাকার স্বনামধন্য ব্যবসায়ী মাওলানা আফজাল হুসাইন, মুফতি মুমিনুল হক চৌধুরী, মাওলানা রায়হান লায়েক প্রমূখ।

প্রসঙ্গত, ফেরাকে বাতেলা ও অমুসলিমদের মাঝে বুদ্ধিবৃত্তিক কর্মপদ্ধতির মাধ্যমে দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ করে আসছে খতমে নবুওয়াত মারকায বাংলাদেশ। দাওয়াতে কাজের মেহনতকে আরো জোরদার করতে খতমে নবুওয়াত মারকায ইতোমধ্যে পঞ্চগড় ও ঝিনাইদহে দু’টি আঞ্চলিক মারকায প্রতিষ্ঠা করেছে ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ