শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

টিকটক ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকটকের ভিডিও ক্লিপ বানাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন মোহাম্মদ মহিউল (২১) ও মোহাম্মদ ফায়েল (২১) নামের দুই যুবক। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেনী শহরতলীর পাঁছগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহিউল দাগনভূঞা উপজেলার সেকান্দর পুর রফিকুল ইসলাম এর ছেলে। আর ফায়েল সিন্দুরপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, টিকটক ভিডিও ক্লিপ বানাতে মোটরসাইকেলে যাচ্ছিলেন ওই দুই যুবক। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে তারা দুজনই পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনতু চক্রবর্তী জানান, আহতদের মধ্যে মহিউলের মাথায় ও হাতে আঘাতের পরিমাণ বেশি ও ঝুঁকিপূর্ণ। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অপর আরোহী ফায়েলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ