শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খাগড়াছড়ির মদিনাতুল উলুম মাদরাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
জ খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জা পাড়াস্হ মদিনাতুল উলুম মাদ্রাসা ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষা শেষে অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ২০২১ সালের শিক্ষা কার্যক্রম অবহিত করণ সম্পর্কে আলোচনা করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর ও মুহাম্মদ মোস্তফা হায়দার।

মাদরাসার পরিচালক মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আরিফ সাওদাগর, সহ-সভাপতি শামসুল আমিন খান, সাধারণ সম্পাদক নুর আলম, মাস্টার রফিকুল ইসলাম, আব্দুল্লাহ খান, নুরুল ইসলাম সুজন, মাওলানা রেজাউল করিম মিসবাহ, নুরুল কবির আরমান, মাওলানা রেজাউল করিম চকরিয়া, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মাহফুজ রহমান, মুহাম্মদ ইয়াসিন, আব্বাস উদ্দিন সোহেল, মঞ্জুরুল ইসলাম, জহির উদ্দিন, ইমাম হোসেন, জালাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা পিতা-মাতার নৈতিক দায়িত্ব। দ্বীনি শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষা নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমাদের সন্তানদেরকে জাগতিক শিক্ষার পাশাপাশি তিনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

-এটি