শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাঁকে যেভাবে পেয়েছি  উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা

‘৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৫ জানুয়ারি ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল ও জনদাবিকে অগ্রাহ্য করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচনের মাজা ভেঙ্গে দিয়েছে। সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশে এক নায়কতন্ত্র শাসন চালু করেছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ৫ জানুয়ারী ২০১৪ জনগণের ভোটাধিকার হরণ করে এক নজীরবিহীন কালো অধ্যায় সৃষ্টি করা হয়েছে। ওইদিন নির্লজ্জ একতরফা নির্বাচন করার উদ্দেশ্যই ছিল একদলীয় সরকার কায়েম করা। জনসমর্থনহীন একটি তামাশার নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।

জনমতকে তোয়াক্কা না করে, সকল বিরোধী দলের দাবিকে অগ্রাহ্যের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তিনি বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিল তারাই আজীবন ক্ষমতায় থাকার জন্যে সেই ব্যবস্থাটি সংবিধান থেকে মুছে দেয়। পীর সাহেব বলেন, দেশে নিষ্ঠুর একনায়কতন্ত্র ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চলছে।

পীর সাহেব বলেন, দেশে এক ভয়াবহ শ্বাসরম্নদ্ধকর অবস্থা বিরাজমান করছে। বিরোধী কণ্ঠ, মত ও পথকে নিশ্চিহ্ন করে বেপরোয়া দেশ শাসন করতে গিয়ে জনগণের নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, বিদ্যূৎ, পানি ও গ্যাসের ভুতুড়ে বিলে স্বল্প আয়ের মানুষ হিমশিম খাচ্ছে।

আর এসব নিয়ে যাতে কোন প্রতিবাদ না হয় সেজন্য নাগরিক অধিকার ভুলুন্ঠিত করা হয়েছে। এখন প্রতিদিন নির্মম নিষ্ঠুরতায় বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করতে সাজানো প্রশাসনকে বেপরোয়াভাবে ব্যবহার করা হচ্ছে। এমনকি ধর্মীয় সভা-সমাবেশ, ওয়াজ মাহফিলও বন্ধ করে দেয়া হয়েছে। যা দেশের জন্য অশুভ ইঙ্গিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ