শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জামিয়া আরবিয়া গোরকঘাটা'র মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার ২দিনব্যাপী বার্ষিক সভা আগামীকাল থকে শুরু হবে। বুধবার (৬ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ জানুয়ারি) বাদ ফজর থেকে জামিয়া ময়দানে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে।

সভায় আলোচনা করবেন- জামিয়া ইসলামিয়া পটিয়ার মহা-পরিচালক আল্লামা শাহ মুহাম্মদ আবদুল হালিম বোখারী, দৈনিক ইনকিলাব এর সিনিয়র সহ সম্পাদক আল্লামা উবায়দুর রহমান খান নদভী, হাফেজ মাওলানা ফরিদ আহমদ আনসারি, হাফেজ মাওলানা আবদুল হক, মাওলানা কাজী আকতার হোসাইন, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা মুস্তফা বিন নূরী ও মাওলানা নেছারুল হক প্রমূখ।

ইতোমধ্যে সভা পূর্ব যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জামিয়ার প্রিন্সিপাল মাওলানা আবদুল মুনঈম আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন৷ সভা সফল করার জন্য স্বাস্থ্যবিধি মেনে স্ববান্ধব উপস্থিতি কামনা করেছেন, জামিয়ার প্রিন্সিপাল মাওলানা আবদুল মুনঈম ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা শামসুল আলম (জাদীদ)।

পুরা বছর ধরে বার্ষিক সভার অপেক্ষা করে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মধ্যে বিরাজ করে আনন্দঘন পরিবেশ। বার্ষিক সভার মেহমানদের আপ্যায়নে নিজেদের শ্রম, মেধাকে বিলিয়ে দেয় মাদরাসা কতৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ