বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

যেকোনো সময় প্রকাশ এইচএসসির ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহু প্রতীক্ষার পরে চলতি মাসেই প্রকাশ হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। করোনা পরিস্থিতির কারণে এবার হয়নি এইচএসসি ও সমমানের পরীক্ষা।

তাই শিক্ষার্থীদের স্বার্থে ‘অটো পাস’-এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ডিসেম্বরে ‘অটো পাস’-এর ফল প্রকাশের কথা থাকলেও অধ্যাদেশ জারি হতে দেরি হওয়ায় তা পিছিয়ে যায়। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ডগুলো। এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছে বোর্ড।

মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বোর্ডগুলো আগামী বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে বলে জানা গেছে। এ সংক্রান্ত অধ্যাদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ সোমবার বলেন, আমরা ফলাফল প্রস্তুত করে রেখেছি। এবার তেমন কোনো জটিলতাও নেই। এখন মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই ফলাফল প্রকাশ করা হবে।

গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ