শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মুন্সিগঞ্জ শেখরনগরে হযরত হোজায়ফা রা. নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সিগঞ্জ সিরাজদিখান অন্তর্গত শেখরনগর ইউনিয়নে অবস্থিত হযরত হোজায়ফা রা. নূরানী মাদরাসার ৬ষ্ঠ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১ জানুয়ারি (শুক্রবার) মাওলানা আব্দুল হামিদ মধুপুরের সভাপতিত্বে মাহফিলটি চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। দূরদূরান্ত থেকে আসা মাহফিলে অংশগ্রহণ করা মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেখরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মাদ আমজাদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা কাজী আফতাব উদ্দিন, মাওলানা ওবাইদুল্লাহ কাশেসী, আল মুসলিম গ্রুপ ঢাকা শাখার এডমিন মুহাম্মাদ তানভীর, শেখরনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, এডভোকেট বাকিবুল ইসলাম ও মিজানুর রহমান চন্দনসহ আরো অনেকে।

মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- টিকরপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতি জাকির, মাওলানা হাসান জামিল, মাওলানা দেলোয়ার মাইজী প্রমুখ।

অশংগ্রহণ করা অতিথি ও আলোচকবৃন্দ ইসলাম, দেশ, জাতি ও জনগণের কল্যান কামনার্থে মাহফিলে বক্তব্য প্রদান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ