শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বরিশালে এসআইয়ের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে নগর গোয়েন্দা পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। শনিবার দিবাগত রাত বারোটা ৫ মিনিটে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যুবক রেজাউল করিম নগরীর সাগরদি এলাকার মাংস বিক্রেতা মুহা. ইউনুচ মিয়ার ছেলে।

রেউজালের বাবা ও স্বজনরা বলেন, ২৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে নয়টায় রেজাউলকে আটক করে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মুহা. মহিউদ্দিন মাহি। ওদিন রাতেই মাদকদ্রব্যসহ কোতোয়ালী পুলিশে হস্তান্তর করে। কোতোয়ালী পুলিশ পরদিন আদালতে পাঠালে রেজাউলকে জেলহাজতে পাঠায়।

জেল সুপার বলেন, ওই যুবকের কুঁচকিতে ফোঁড়া আছে বলে উল্লেখ ছিল। এরপর অসুস্থ হলে শুক্রবার তাকে কারাগার থেকে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে শনিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

স্বজনদের দাবী আটককালে যুবক রেজাউলে শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালী থানার ওসি বলেন, পুলিশের নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে এনিয়ে চিকিৎসকরা কোন মন্তব্য করতে রাজী হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ