শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফুলপুরে গৃহহীন ২৭টি পরিবার পেলো ‘প্রধানমন্ত্রীর উপহার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ফুলপুর প্রতিনিধি>

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ৮ লাখ ৮২ হাজার ৩৩টি গৃহহীন পরিবার আধা পাকা টিন শেড ঘর পাচ্ছে। গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী উপহার হিসেবে এসব ঘর দিচ্ছেন।

তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ২৭ টি গৃহহীন পরিবার বুঝে পেয়েছেন তাদের কাঙ্খিত সেই ঘর।

শনিবার (২ জানুয়ারি) এবং গত ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ফুলপুরের চারটি ইউনিয়ন ছনধরা, ভাইটকান্দি, রামভদ্রপুর এবং বালিয়া'র উপকারভোগীদেরকে সেই ঘর বুঝিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার শীতেষ চন্দ্র সরকার।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় ও সংশ্লিষ্ট সদস্যগণ।

উল্লেখ্য, ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের নগুয়া গ্রামে ৪৪টি, ভাইটকান্দিতে ৪টি, রহিমগঞ্জে ১০টি ও পয়ারী ইউনিয়নে ৮টিসহ মোট ৯৭টি ঘর নির্মাণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ