রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

খাগড়াছড়ি জেলার রামগড়ে ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আবদুল হান্নান মানছুর
রামগড়, খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার এতিমখানাসহ সকল কওমি মাদ্রাসায় খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় অসহায়, এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ‘সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’ পার্বত্য চট্টগ্রাম।

আজ (৩রা জানুয়ারি) রোববার, সংগঠনটির চেয়ারম্যান ও খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম এর নেতৃত্বে খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা পরিষদ রামগড় উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ রামগড় উপজেলার প্রতিটি কওমি মাদ্রাসায় সফর করে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এ সময় মুফতি রবিউল ইসলাম শামীম বলেন সমাজের বৃত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে অসহায়রা কখনো কস্ট পাবেনা, সকল বৃত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান, এ সময় তিনি বলেন ‘সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’ পার্বত্য চট্টগ্রাম নামের তার সংগঠনটি ৩ পার্বত্য জেলায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন, ইতিমধ্যে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, এর পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও অসহায়দের বিশুদ্ধ পানির জন্য নলকূপ সহ সামাজিক সেবা মুলক কাজে সংগঠনটি সব সময় নিয়োজিত থাকবেন বলে আশা প্রকাশ করেন।

এ সময় খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক বলেন কোন বৃত্তবান যদি মানবতার সেবায় এগিয়ে আসতে চান তাহলে অত্র সংগঠনের চেয়ারম্যান বা খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানিয়ে তিনি বলেন অত্র সংগঠন দুটির মাধ্যমে আপনাদের পবিত্র আমানত ইনশাআল্লাহ অসহায়, এতিম, অবহেলিত ও দূর্গম পাহাড়ের অজপাড়াগাঁয়ে যথাযথ ভাবে পৌঁছে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কাজী মুহিববুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আবদুল হান্নান মানছুর সহ প্রমুখ ওলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ