শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তরুণ আলেমদের সংগঠন ইসলাহুল মুসলিমিনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্ত-মানবতার সেবায় তরুণ আলেমদের সংগঠন ইসলাহুল মুসলিমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন কুমিল্লা জেলার বরুড়া থানাধীন রাজাপুর গ্রামের প্রায় ১০০ অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

আজ শনিবার শীতবস্ত্র বিতরণ শেষে ইসলাহুল মুসলিমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা জিয়াউল হক আওয়ার ইসলামকে বলেন, অসহায়, দরিদ্র এবং সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য এমন আরো বহু প্রকল্পে সহায়তা করছে এ ফাউন্ডেশন। ভবিষ্যতেও ইনশাআল্লহ তা চলমান থাকবে। ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সমাজ উন্নয়ন মূলক সংগঠন৷

একটি সুন্দর আগামীর জন্য কিছু নিবেদিতপ্রাণ, স্বপ্নবাজ, তরুণ ওলামায়ে কেরামের উদ্যোগে আলেমদের হাত ধরে ২৩ আগস্ট ২০১২ ঈসায়ী সনে ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন পথ চলা শুরু করে।

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছরই ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে রমাদানে ইফতার বিতরণ, দুই ঈদে সেমাই চিনি, গোশত বিতরণ ও নগদ অর্থ প্রদান, বিধবা ও অসহায়দের বিবাহে সহযোগিতা প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসা সহ জীবনের সর্বক্ষেত্রে কুরআন সুন্নাহর অনুশীলন এবং শিক্ষা, নৈতিকতা, ধার্মিকতা, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সহযোগিতা প্রদান, মানবিক মূল্যবোধের ভিত্তিতে ধনী-দরিদ্র বৈষম্য হ্রাসের মাধ্যমে এক আদর্শ পরিচ্ছন্ন ইসলামী সমাজ প্রতিষ্ঠা ইসলাহুল মুসলিমিন সমাজকল্যাণ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ