শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দুই নারী পোশাক শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার একটি গার্মেন্টসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে বাসের ধাক্কায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

আজ শনিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- পাবনার বেড়া থানার বেতবাড়ীয়া এলাকার আতিকুর রহমানের স্ত্রী বকুল খাতুন (২০) ও বগুড়ার ধুনট থানার বিশাতদিয়া এলাকার রতন মিয়ার স্ত্রী করোনা খাতুন (১৯)।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এমরান জানান, গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন বকুল ও করোনা খাতুন।

এ সময় কালিয়াকৈরগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত বকুল ও করোনা খাতুন বাইমাইল এলাকার ফাইজা গার্মেন্টসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ