শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১১৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৫৬১ জন। এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি চট্টগ্রামে।

শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৪১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৬৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করা হয়।

বিআইটিআইডি ল্যাবে ৩৩ জন, চমেক ল্যাবে ৩৫ জন, সিভাসু ল্যাবে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০০টি নমুনা পরীক্ষা করে ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ৯২ জন এবং উপজেলায় ২৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ