শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বাদ জোহর হাটহাজারী মাদরাসার মাহফিল শুরু: সকল প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

উপমহাদেশের অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ১২০তম বার্ষিক মাহফিল আজ (বৃহস্পতিবার) বাদ জোহর থেকে শুরু হচ্ছে। আগামীকাল শুক্রবারে মাহফিল শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ জোহর থেকে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাদরাসার ভবন ও আশপাশে সাজ সাজ রব পড়েছে। দূর-দূরান্ত থেকে আগত মেহমানদের জন্যে খাওয়া ও থাকার ব্যবস্থাও করা হয়েছে। মাহফিলে আগত অতিথিদের জন্য গাড়ি পার্কিং, ওজু ও ইস্তিঞ্জার আলাদা ব্যবস্থা করা হয়েছে।

হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলের অন্যতম আকর্ষণ হলো, প্রতি বছরের ন্যায় এবারও জামিয়ার দাওরায়ে হাদীস ফারেগ দুই হাজারের অধিক ছাত্রকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হবে। এ বছর পাগড়ি বাবদ কোন টাকা নেয়া হবে না। শিক্ষাপরিচালনা বিভাগ থেকে পাগড়ির টোকেন নেয়ার দিকনির্দেশনাও দেয়া হয়েছে।

হাটহাজারী মাদরাসার মাহফিলে প্রতিবারের ন্যায় এবারও চট্টগ্রামের শীর্ষ মাদরাসাগুলোর পরিচালক ও বক্তাগণ আলোচনা করবেন। তবে এবার নতুনভাবে ওয়ায়েজিনদের সংগঠন রাবেতুল ওয়াজিনের মাওলানা মামুনুল হকসহ শীর্ষ ওয়ায়েজরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ