শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

'পুলিশের ডোপ টেষ্ট করা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারকে মাদকমুক্ত জেলা করতে পুলিশের ডোপ টেষ্ট করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া

আজ বৃহস্পতিবার বিকেলে সীমিত পরিসরে পুলিশ সুপার কার্যালয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় একথা বলেন তিনি।

নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলাকে মাদকমুক্ত করতে প্রথমে পুলিশের ডোপ টেষ্ট করা হবে। নিজের ঘর থেকেই মাদকবিরোধী আন্দোলনের এই পদক্ষেপ শুরু করা হবে। দুর্ণীতির বিরোদ্ধে জিরো টলারেন্স ও পুলিশের মানবিক ও পেশাদার আচরণ বাস্তবায়ন করা হবে। আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ। এছাড়া ইংরেজী নববর্ষ উদযাপনে স্বাস্থ্যবিধি অনুসরন ও সরকারী নির্দেশনা পালনের আহ্বান জানান নবনিযুক্ত পুলিশ সুপার।

তিনি আরও বলেন,'দেশের স্বাধীনতা-মুক্তিযুদ্ধ বিরোধী ও সরকারের ভিশন বাস্তবায়ন বিরোধীদের সাথে জেলা পুলিশের কোন সম্পর্ক থাকবে না। জেলার আইনশৃংখলার উন্নয়ন ও সার্বিক উন্নয়নে গনমাধ্যমকর্মীসহ সবস্তরের মানুষের সহযোগীতা চান তিনি।

মত বিনিময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, এনটিভির স্টাফ রিপোর্টার উমেদ আলী, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক সিরাজুল ইসলাম, চ্যানেল ২৪ এর প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল এবং দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিপন দে সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

-এটি