শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চট্টগ্রামে করোনা আক্রান্ত ছাড়াল ৩০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৩৩৯ জন। এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি চট্টগ্রামে।

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৭০টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ১৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চমেক ল্যাবে ১৫ জন, সিভাসু ল্যাবে ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২২টি নমুনা পরীক্ষা করে ৪টি পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১২৫জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ১০৮ জন এবং উপজেলায় ১৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ