শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আল্লামা আশরাফ আলী রহ. স্মরণে কুমিল্লা জেলা যুব উলামা পরিষদের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলা যুব উলামা পরিষদের উদ্যোগে পরিষদের অস্থায়ী কার্যালয় পদুয়ার বাজার বিশ্বরোডস্থ দারুল ইহসান ইসলামিয়া মাদরাসার মিলনায়তনে পরিষদের মুখপাত্র মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও পরিষদের সমন্বয়কারী মুফতি ইলিয়াস রাজাপুরীর সঞ্চালনায় এদেশের অন্যতম হাদীস বিশারদ কুমিল্লার কৃতি সন্তান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী (রহ.) এর স্মরণে এক আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়৷

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী (রহ.) স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর দুই সাহেবজাদা মাওলানা জামীল আহমদ আশরাফী ও মুফতি শরীফ আহমদ আশরাফী৷ বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম-সমন্বয়কারী হাফেজ মাওলানা তালহা আনসারী, মহানগর মুখপাত্র মুফতি তানঈমুদ্দীন, সদর দক্ষিণ মুখপাত্র মাওলানা মোশাররফ হোসাইন আরশাদী৷ এতে আরো উপস্থিত থাকেন স্থায়ী কমিটির সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নাজির ফাহিম, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা জিয়াউদ্দিন, মুফতি জাবেদুল ইসলাম, মহানগর সমন্বয়কারী মাওলানা ইসমাইল, যুগ্ম-সমন্বয়কারী মাওলানা মোজাম্মিলুল হক, সদর দক্ষিণ সমন্বয়কারী মাওলানা আলী আকবর, মাওলানা আনিছুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ ও যুব উলামায়ে কেরাম৷

বক্তারা বলেন, আল্লামা আশরাফ আলী (রহ.) ছিলেন জগদ্বিখ্যাত একজন আলেমে দ্বীন, এদেশের একজন শীর্ষস্থানীয় হাদীস বিশারদ, একজন সফল সংগঠক ও সমাজ সংস্কারক৷ তিনি এ দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি উল্লেখযোগ্য মাদরাসায় হাদিসের শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফের দরস প্রদান করতেন৷ তাঁর হাতে গড়া বহু ছাত্র এদেশের পাড়ায়-মহল্লায়, গ্রামে-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে আছে৷ তিনি হাদীসের মসনদে যেমন ছিলেন একজন শায়খুল হাদীস, দেশ-ধর্ম ও সমাজ বিধ্বংসী অপশক্তির বিরুদ্ধে তিনি ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক৷ অতিতে এদেশের ইসলাম বিরোধী বহু অপশক্তি তাঁর তর্জনীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে৷ তিনি ছিলেন একজন খাঁটি আশেকে রাসূল, যাঁর চলন-বলন সহ পুরা জীবন কেটেছে প্রিয় নবীর সুন্নতের অনুসরণে৷

মাহফিলে শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী (রহ.) এর মাগফিরাত ও রফয়ে দারাজাত কামনায় এক আবেগঘন দুআ অনুষ্ঠিত হয়৷

উল্লেখ্য যে, তিনি গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ঢাকার আসগর আলী হসপিটালে ইন্তেকাল করেন৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ