শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

পালংশাকের স্বাস্থ্য উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবুজ শাকসবজির মধ্যে পালংশাক দারুণ সুস্বাদু। শক্তিশালী হতে প্রতিদিন পালংশাক খেতে দেখা যায় তাকে। বলা থেকে এই শাকের আদিভূমি হচ্ছে পারস্য। তবে সুস্বাস্থ্য এবং স্বাদের জন্য এখন বিশ্বব্যাপী এটির নাম। গাঢ় সবুজ এই শাকে ক্যালরি খুবই অল্প। দেহে অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয়। আছে প্রচুর পরিমাণে ভিটামিন।

এ ছাড়া উন্নত প্রোটিন ও ফাইবারের কারণে দেহের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটায় পালংশাক। শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্য উপকারী হিসেবে এ সবজি খাদ্য তালিকায় নিয়মিত রাখুন।

এই শাকে আরও যা উপকারিতা আছে- ১. স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়। ২. দাঁত ও হাড়ের ক্ষয়রোধে কার্যকর ভূমিকা পালন করে।

৩. ডায়াবেটিক রোগীদের জন্য এ শাক খুব উপকারী। ৪. পেট পরিষ্কার রাখে। এটি দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত তৈরিতে সাহায্য করে।

৫. তের প্রকার ফাভোনয়েডস থাকায় ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৬. প্রচুর ভিটামিন ও মিনারেলস থাকায় এটি মাসিকজনিত সমস্যা দূর করতে সহায়তা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ