বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫)

যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ২ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ২ কোটি। মৃতের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ২৫৫ জন।

মৃতের মোট সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৭২ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ২৯০ জন। রোগী শনাক্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে এই মুহূর্তে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

গত ৮ নভেম্বর ১ কোটি রোগী শনাক্তের ‘মাইলফলক’ অতিক্রম করে দেশটি।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। তারপর রয়েছে টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয়, নিউইয়র্ক অঙ্গরাজ্য।

-এএ