শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

টাঙ্গাইলে বিএনপির মেয়রপ্রার্থীর সভায় হামলা, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার আসন্ন দ্বিতীয় ধাপের নির্বাচন কেন্দ্র করে বিএনপি প্রার্থীর কেন্দ্র কমিটি গঠনসংক্রান্ত সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় মেয়রপ্রার্থী সোবহানসহ ১৫ জন আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে প্রাইভেটকার ও মোটরসাইকেল।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধনবাড়ী নবাব ইন্সটিটিউট মাঠে এমন ঘটনা ঘটেছে। আহত প্রার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক এসএমএ সোবহান অভিযোগ করে বলেন, সব মেয়রপ্রার্থী কেন্দ্র কমিটি গঠন করছেন। আমিও নবাব ইন্সটিটিউট মাঠে সন্ধ্যায় কার্যক্রম শুরুর আগে নৌকা প্রতীকের স্লোগান দিয়ে ৪০-৫০টি মোটরসাইকেলে এসে আওয়ামী কর্মীরা হামলা করে।

পিটিয়ে তাকেসহ অনেকজনকে আহত করে। একই সময়ে তারা বিএনপি নেতা কামাল তালুকদার মিন্টুর প্রাইভেটকার (নং ফরিদপুর ঘ-০৫-০০০৯) ও কর্মীদের ৫-৬টি মোটরসাইকেল ভাঙচুর করে।

বিএনপি নেতা কামাল হোসেন তালুকদার মিন্টু বলেন, অতর্কিতে হামলা চালিয়ে হামলাকারীরা প্রার্থী সোবহানকে আহত করে। তাকে ধনবাড়ী উপজেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ সময় বিএনপি মেয়রপ্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কাউন্সিলর আয়েন উদ্দিন, তাপসসহ ১০-১৫ জনকে তারা আহত করে। প্রাইভেটকার, মোটরসাইকেল ও চেয়ার টেবিল ভাঙচুর করে। এ ব্যাপারে থানায় লিখিত দেয়ার প্রস্তুতি চলছে।

ধনবাড়ী থানার ওসি চান মিয়া জানান, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি। কেউ লিখিত অভিযোগ দেয়নি।

ধনবাড়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ জানান, এমন খবর তার জানা নেই। বিএনপির মেয়রপ্রার্থীও এমন কোনো অভিযোগ দেননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ