শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাটিরাঙ্গা দারুল উলুম মাদরাসায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির মাটিরাঙ্গা দারুল উলুম মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) মাদরাসায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মুহা. শহিদুল ইসলাম সোহাগ।

মাদরাসার পরিচালক মাওলানা মুহা. আখতারুজ্জামান ফারুকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন সোহাগ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হাসেম, মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ