শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নরসিংদীর এক সিনেমা হল থেকে যুবকের লাশ ‍উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর পাঁচদোনায় দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা ‘ঝংকার’ সিনেমা হলের ভেতরে আকাশ নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মাধবদী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

মৃত আকাশ নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকার বাসিন্দা আকবর মিয়ার ছেলে। আকাশ বেশকিছু দিন ধরে গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করছিল। ব্যবসায়িক কাজে নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে ভাঙ্গারি মালামাল সংগ্রহ করে তিনি বিক্রি করতেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানায়, নরসিংদী থেকে শুক্রবার ট্রেনে উঠে যাওয়ার পর রাতে টঙ্গী না পৌঁছায় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্দেহবশত পাঁচদোনা ঝংকার সিনেমা হলের ভেতরে খোঁজ করে শনিবার দুপুরে তার লাশ দেখতে পায় খালাতো বোন ফাতেমা বেগম।

ফাতেমা জানান, সিনেমা হলটি বন্ধ থাকা এবং লোকজন না থাকার সুযোগে আকাশসহ কয়েকজন নিয়মিত ওই সিনেমা হলের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে মাদক সেবন করতেন।

তিনি আরো জানান, সেই সন্দেহ থেকে সিনেমা হলে তার খোঁজ করে লাশের সন্ধান পাওয়া যায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, শনিবার দুপুরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ সিনেমা হলের ভেতর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আকাশকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের গ্রেফতারে তদন্তে নেমেছে পুলিশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ