শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার দাওয়াতী মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: মজলিসের কেন্দ্রীয় ঘোষিত দাওয়াত ও গণসংযোগ ২০২০ইং উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার উদ্যোগে পূর্ব গৌরীপুর নতুন সুনামপুরে মাওলানা আশিকুর রহমানের বাড়ীতে এক দাওয়াতী অনুষ্টিত হয়।

সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহর সভাপতিত্বে ও শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক এবং সহ সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমানের যৌথ পরিচালনায় অনুষ্টিত দাওয়াতী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।

প্রধান বক্তা ছিলেন সিলেট-৩ আসনের মাটি ও মানুষের নেতা এবং সংগঠনের সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিলেট জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, সৌদি আরবের জেদ্দা মহানগরীরসহ উলামা বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ জিল্লুর রহমান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সংগঠনের উপজেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল মুক্তাদির লায়েক, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, দেওয়ানবাজার ইউনিয়নের সভাপতি মাওলানা আসাদুজ্জামান, পূর্ব গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা কবি মীম হুসাইন, বালাগঞ্জ ইউনিয়ন সভাপতি আবু শাহাজান, বোয়ালজুড় ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমদ তালুকদার, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ ও সাবেক ছাত্র নেতা ও দুবাই খেলাফত মজলিস নেতা খালেদ আহমদ।

উক্ত দাওয়াতী মাহফিলে খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ঐক্যমত পোষণ করে ৫ জন ভাই খেলাফত মজলিসে যোগদান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ