শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে চাইনিজ কুড়ালের কূপে আহত হয়েছেন গৌরীপুর ওসি বোরহান উদ্দিন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গৌরীপুর উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাত ৯টার দিকে গৌরীপুর মধ্য বাজারে পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত শফিকুল ইসলাম হবির সমর্থকরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমানের সমর্থকরা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শফিকুল ইসলাম হবির সমর্থকদের ওপর হামলার পরিকল্পনা করে।

পরে পুলিশ এমন খবর পেয়ে দ্রুত ওসিসহ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ওসি বোরহান উদ্দিনের ডান হাতে চাইনিজ কুড়ালের কূপ লাগে। পরে আহত অবস্থায় ওসি বোরহান উদ্দিনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারটি সেলাই দেয়া হয়।

এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে যে চাইনিজ কুড়াল দিয়ে কূপ দেওয়া হয়েছিল। সেটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরর্বতীতে নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ