শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কেরানীগঞ্জে আগুনে পুড়ল পাঁচ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের একটি মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে তানাকা সুপার মার্কেটের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও গার্মেন্টস মালিক সমিতির যুগ্ম সম্পাদক তোফাজ্বল হোসেন জানান, ৯টার কিছু পরে শুনতে পারি আগানগর মার্কেটে আগুন লেগেছে, দ্রুত এসে দেখি তানাকা মার্কেটের তিন তলায় আগুন জ্বলছে। আমি দ্রুত ৯৯৯ এ কল দেই, র‌্যাব পুলিশে কল দেই। আশেপাশের সবাইকে নিয়ে আগুন নেভানের চেষ্টা করি। পাশের মার্কেট থেকে সহজে পানি পাওয়ায় আগুন দ্রুত নেভানো গেছে। নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পাড়ত।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে সেখানে পর্যাপ্ত আগুন নেভানোর গ্যাস সিলেন্ডার মজুদ ছিল না। যে কয়েকটা ছিল তাতেও কোনো মেয়াদ ছিল না। ব্যবসায়ীদের দাবি মার্কেট কমিটি যদি গ্যাস সিলেন্ডারের বিষয়টি গুরুত্ব দিত তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। এছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি করেছে বলেও অভিযোগ তাদের।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি আমার টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সকলের প্রচেষ্টায় আগুন দ্রুত নেভানো সম্ভব হয়েছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বলা যাবে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহা. ফারুক আহমেদ বলেন, ৯টা ৪০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আগুনে ৫টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে নির্ণয় করা যায়। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তের পরে বলা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ