শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থ শ্রেণির কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটির জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার সকাল ৬টা থেকে তারা এই ধর্মঘটের ডাক দেন বিকেল সাড়ে ৫টায় ধর্মঘট প্রত্যাহার করেন।

আজ সন্ধ্যা সোয়া ৬টায় এ তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন নব্বী লাইজু।

ইন্টার্ন চিকিৎসকদের সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক রোগীর ছাড়পত্র দেয়াকে কেন্দ্র করে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম একজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অসৎ আচরণ করেন। এর প্রতিবাদে কার্ডিওলজি বিভাগের বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা শুক্রবার সকাল থেকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসে। ধর্মঘটে হাসপাতালের অপর ইন্টার্ন চিকিৎসকরাও যোগ দেন। ফলে রমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগে পড়েন।

ইর্ন্টান চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সানাউল হুদা রিয়াদ জানান, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছি।

এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার রুস্তম আলী জানান, ইন্টার্ন চিকিৎসকরা পূর্ব ঘোষণা ছাড়াই কোনো আলোচনা না করে আকস্মিক ধর্মঘট শুরু করে। এ নিয়ে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন নব্বী লাইজু জানান, সৃষ্ট ঘটনায় আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদানের পরে ইন্টার্ন চিকিৎসক পরিষদ রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অর্নিদিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ