শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রংপুরে টিসিবির পণ্য মজুদ রাখায় ডিলারসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে-টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখার অপরাধে ১ জন ডিলার ও ১ জন ডিলারের প্রতিনিধিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১০ টায় নগরীর স্টেশন রোড আলমনগর কলোনিতে অভিযান চালায় ডিবি পুলিশ।

অভিযানে আলী হোসেন মুন্না নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৩০০ কেজি পিয়াজ, ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেলসহ টিসিবির সিলযুক্ত বিভিন্ন ধরনের খালি বোতল, কার্টন উদ্ধার করে তারা। গ্রেফতার করা হয় মা এন্টারপ্রাইজের ডিলার আসাদুল ইসলাম ও ডিলারের প্রতিনিধি মুন্নাকে।

অভিযান পরিচালনাকারী রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, টিসিবির পণ্য নিম্ন মধ্যবিত্তদের জন্য নির্ধারিতমূল্যে সরকার তরফ থেকে বিক্রি করার কথা। কিন্তু অসাধু টিসিবির ডিলাররা তা না করে কালোবাজারে বিক্রি করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আলমনগর কলোনিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ