বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

ঢাবিতে ছাত্রলীগের জুনিয়র নেত্রীকে পেটালেন দুই সিনিয়র নেত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগের দুই নেত্রীর বিরুদ্ধে এক জুনিয়র নেত্রীকে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নেত্রীর নাম ফাল্গুনী দাস তন্বী। তিনি রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছিলেন।

অভিযুক্তরা হলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখার সাধারণ সম্পাদক জেসমিন শান্তা।

গত সোমবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তন্বী।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন রাত ১২ টার দিকে বেনজির হোসেন নিশি এবং জেসমিন শান্তা ফোন দিয়ে ফাল্গুনী তন্বীকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যেতে বলে। ফাল্গুনী সেখানে গেলে ওই দুই নেত্রী তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেন।

এক পর্যায়ে তারা ফাল্গুনীকে মারতে গেলে তিনি দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করেন। তখন ওই দুই নেত্রীসহ আরও কয়েকজন মিলে তাকে ধাওয়া দিয়ে বঙ্গবন্ধু টাওয়ারের সামনে বেদম মারপিট করে।

ভুক্তভোগী তন্বী জানান, মারধরের এক পর্যায়ে আমি রক্ত বমিও করি। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরে আমি প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখনও অসুস্থ। ঠিকমত কথা বলতে বা খেতে পারছি না।

এই ঘটনা আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তন্বী। তিনি বলেন, আমাকে মারধর করা হয়েছে, ফোন ছিনতাই হয়েছে, অনলাইনে হয়রানি করা হয়েছে। সব অভিযোগে মামলা করবো।

তবে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বেনজির হোসেন নিশি এবং জেসমিন শান্তাকে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠানো হলেও তারা কোন সাড়া দেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ