শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

করোনায় সিলেটে ২০ দিনে প্রাণ হারালেন ১৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস আক্রান্তে মৃত্যুর সংখ্যা দিন দিনি বেড়েই চলছে সিলেটে। গত ২০ দিনে মারা গেছে ১৭ জন। সেই সঙ্গে বাড়ছে রোগীর সংখ্যা। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শীত মৌসুমের আগে নতুন করে করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতি নেয়া হয়েছে। এ কারণে চিকিৎসা পাচ্ছে করোনা আক্রান্তরা।

প্রশাসন বলছে, করোনাভাইরাস মোকাবিলায় সিলেটে এরই মধ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে আকাশ পথে যারা আসছেন তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসছেন।

এদিকে গত নভেম্বর মাসে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। আগষ্ট থেকে অক্টোবর পর্যন্ত সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ছিল কম। শনাক্ত ও ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল নিম্নগামী। কিন্তু শীত বেড়ে যাওয়ার কারণে রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সিলেটের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত অক্টোবর মাসের শেষদিন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা যান ২৩৩ জন। আর পুরো নভেম্বর মাসে প্রাণহানি ঘটে ১১ জনের। তবে চলতি মাসে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় বেড়েছে মৃত্যুর হারও। চলতি মাসের ২০ দিনে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৭ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট মৃত্যু হয়েছে মোট ২৬১ জনের।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ