মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

এবারও নারায়ণগঞ্জ জামিআ রাব্বানিয়ার ঈর্ষণীয় সাফল্য: মেধাস্থান লাভ ৯ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আশিকুর রহমান: বরাবরের মতো এবারও আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত তাকমীল পরীক্ষায় সাফল্যের ধারা বজায় রেখে ঈর্ষনীয় ফলাফল করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া।

সারাদেশের মেধাতালিকায় তৃতীয়স্থান অধিকার করা মুহাম্মদ আবু নাঈম এই জামিআরই ছাত্র। এছাড়া আল হাইআতুল উলয়ার
মেধা তালিকায় মোট নয়জন স্থান লাভ করেছে। মেধা তালিকায় স্থান পাওয়া অন্য স্থানগুলো হলো, ১০ম, ১৩তম, ১৫তম, ১৭তম, ১৮তম, ১৮তম, ২৭তম ও ২৮তম।

এছাড়া মোট অংশ নেয়া ২৮ জন পরীক্ষার্থীর মাঝে মুমতাজ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী, জায়্যিদ জিদ্দান পেয়েছে ১২ জন ও জায়্যিদ পেয়েছে মাত্র ১ জন।

গত শনিবার ১৯ ডিসেম্বর আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ