শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ময়মনসিংহে আল্লামা কাসেমী র. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ফুলপুর প্রতিনিধি>

আল্লামা নুর হোসাইন কাসেমী র. এর স্মরণে ময়মনসিংহের জামতলিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বাদ মাগরিব জামতলির 'কোরআন নিকেতন' মাদরাসার ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

'আবনায়ে কোরআন নিকেতন'র উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা কাসেমী র. এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা জাবের কাসেমী।

কোরআন নিকেতন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা অলি উল্লাহ সুবহানির উপস্থাপনায়, মহাপরিচালক মাওলানা নুরুল আবসার মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- মুফতি ইনআম হাসান, মুফতি মাহমুদ হাসান, মাওলানা আবু রায়হান, মাওলানা নুরুদ্দিন সরকার, মাওলানা আনাস হাসান, মাওলানা সাজিদুর রহমানসহ আল্লামা কাসেমী র. এর ছাত্র, সাগরেদ ও ভক্তবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাবের কাসেমী বলেন, আব্বাজান র. সবসময়ই চাইতেন তার শাগরেদদের মধ্যে যার যে যোগ্যতা সে অনুযায়ী সে যেনো দ্বীনের যে কোনো শাখায় লেগে থাকে।

তিনি আরও বলেন, আব্বাজান র. যতবার ময়মনসিংহ সফরে এসেছেন, এতো বার যাননি। তাই ময়মনসিংহের সাগরেদদের কাছে আমার অনুরোধ, আব্বাজানের কোনও স্মৃতি, ওয়াকেআত বা গুরুত্বপূর্ণ বাণী আপনাদের কাছে বা ডাইরিতে লিপিবদ্ধ থাকে, তাহলে তা আমাদের সাথে শেয়ার করবেন, যাতে করে উনার স্মারক তৈরির সময় তা লিখতে পারি এবং এর দ্বারা যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষা লাভ করতে পারে।

সভাপতির বক্তব্যে মাওলানা মাসুম আল্লামা কাসেমী র. এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয়ের স্মৃতি ব্যক্ত করেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কোরআন নিকেতন মাদরাসার মহাপরিচালক মাওলানা নুরুল আবসার মাসুম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ