সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

৬১ পৌরসভায় আ. লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ৬১টি পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন চুড়ান্ত করেছে ক্ষমতাসীনরা।

আজ (শুক্রবার) বিকেলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সদস্যের সর্বসম্মতিতে বিভিন্ন পৌরভার মেয়র পদের দলীয় প্রার্থীদের এই তালিকা চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে আগামী ২০ই ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার মধ্য দিয়ে ৬১টি পৌরভায় নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ২২ ডিসেম্বর প্রার্থীতা যাচাই-বাছাই ও ২৯ ডিসেম্বর প্রত্যাহার শেষে ১৬ জানুয়ারি এসব পৌরসভায় ভোট হবে।

দ্বিতীয় ধাপে যে ৬১ পৌরসভায় নির্বাচন হবে সেগুলো হলো চট্টগ্রামের সন্দ্বীপ, সিরাজগঞ্জের সদর, কাজীপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া ও বেলকুচি, নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া, কুষ্টিয়ার সদর, ভেড়ামারা, মিরপুর ও কুমারখালী, মৌলভীবাজারের কুলাউড়া, নারায়ণগঞ্জের তারাব, শরীয়তপুরের সদর, কুড়িগ্রামের নাগেশ্বরী, গাইবান্ধার সদর ও সুন্দরগঞ্জ, দিনাজপুরের সদর, বিরামপুর ও বীরগঞ্জ, মৌলভীবাজারের কমলগঞ্জ, মাগুরার সদর, ঢাকার সাভার, নওগাঁর নজিপুর, পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া, ঈশ্বরদী ও সুজানগর, রাজশাহীর কাকনহাট।

আড়ানী (ইভিএম) ও ভবানীগঞ্জ, সুনামগঞ্জের সদর, ছাতক ও জগন্নাথপুর, ফরিদপুরের বোয়ালমারী, ময়মনসিংহের ফুলবাড়িয়া, নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর ও গোপালপুর, বগুড়ার সারিয়াকান্দি ও শেরপুর, পিরোজপুরের সদর, মেহেরপুরের গাংনী, ঝিনাইদহের শৈলকূপা, খাগড়াছড়ির সদর, বান্দরবানের লামা, নীলফামারীর সৈয়দপুর, টাঙ্গাইলের ধনবাড়ি, কুমিলল্গার চান্দিনা, ফেনীর দাগনভূঞা, কিশোরগঞ্জের সদর ও কুলিয়ারচর, নরসিংদীর মনোহরদী, ময়মনসিংহের মুক্তাগাছা, বগুড়ার সান্তাহার, নোয়াখালীর বসুরহাট, বাগেরহাটের মোংলাপোর্ট এবং হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ