শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শহিদদের জন্য সিদ্ধিরগঞ্জে ইসলামী আন্দোলনের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ২ নংওয়ার্ডের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত দোয়া মহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি ডা মুহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর ওলামা পরিষদের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জেলার দ্বীনি সংগঠনের দফতর সম্পাদক মোজাম্মেল হক টিটু, থানা দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, থানা শ্রমিক আন্দোলনের সভাপতি নেকমত আলী দেওয়ান, থানা ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুহা.খালেদ সাইফুল্লাহ সানভীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং ওয়ার্ড ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ রিয়াজের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন থানা দ্বীন সংগঠনের নায়েবে ছদর মাওলানা সামছুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আন্দোলনের সেক্রেটারি মুহাম্মদ আক্তার হোসেন, ওয়ার্ড দ্বীনি সংগঠনের ছদর মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাধারণ সম্পাদক সোলাইমান মুন্স, ওয়ার্ড শ্রমিক নেতা রহমত উল্লাহ, যুব নেতা মাসুদ রানা ছাত্র নেতা মুহাম্মদ দ্বীন ইসলাম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ